লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

ঢাকা, ১৭ এপ্রিল-২০২৬ 

ডেস্ক নিউজ : লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইরান শুক্রবার বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করেছে। এতে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির পথে থাকা দুটি প্রধান বাধা দূর হতে পারে বলে আশাবাদ তৈরি হয়েছে। লেবাননে বাস্তুচ্যুত পরিবারগুলো গাড়ির ছাদে মালপত্র তুলে সড়কে নেমে পড়ে। ১০ দিনের যুদ্ধবিরতির সুযোগে তারা বোমাবিধ্বস্ত দক্ষিণ বৈরুত ও দেশের দক্ষিণাঞ্চলে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে।

লেবাননে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়া হবে। তিনি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালিতে সব বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’ তবে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক জাহাজের চলাচল এখনও নিষিদ্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই ঘোষণাকে তাৎক্ষণিক স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে ‘ধন্যবাদ’ জানান। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।

তথ্যসূত্র : বার্তা সংস্থা এএফপি।

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

কিয়েভকে 'দ্রুত' শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের

কিয়েভকে 'দ্রুত' শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের

One thought on “লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের”

  1. Pingback: hello world

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×