ঢাকা, ১১ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীতে পেট্রোল পাম্পে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার প্রমাণ পাওয়ায় তিনটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ ১১ নভেম্বর (বুধবার) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অনিয়ম শনাক্ত করে সংস্থাটি। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে চারটি ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে মালিবাগ অটো সার্ভিস, চৌধুরীপাড়ার তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। টিকাটুলির এ হাই এন্ড কোংয়ের তিনটি ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিট যাচাই করে দু’টি অকটেন ইউনিটে তেল কম দেওয়ার প্রমাণ মেলে।
বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিএসটিআই’র নজরদারি ও সার্ভিল্যান্স কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত ফিলিং স্টেশনগুলোর পরিমাপযন্ত্র যাচাই ও তদারকি করা হচ্ছে বলে জানায় বিএসটিআই।
Related News :

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব শতাধিক পরিবার

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা লিংক রোডে বাসে আগুন

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীতে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬ শুরু

রাজধানীতে হঠাৎ বৃষ্টি : শীতের আগমনী বার্তা



