কয়রায় ১৬ বছর ধরে বন্ধ যাতায়াতের পথ, দুর্ভোগে ৩০-৪০ পরিবার

ঢাকা, ১০ নভেম্বর-২০২৬

দেলোয়ার হোসেন গাজী, (কয়রা প্রতিনিধি) : খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওলিয়ানগর গ্রামে দীর্ঘ ১৬ বছর ধরে যাতায়াতের পথ বন্ধ থাকার অভিযোগ উঠেছে তাইজুল শেখের বিরুদ্ধে। এতে আনুমানিক ৩০ থেকে ৪০টি পরিবারের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগী রফিকুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম ও মো. মজিদ সরদারসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের পথ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। প্রায় ১৬ বছর ধরে পথটি বন্ধ থাকায় গ্রামের ৩০ থেকে ৪০টি পরিবারের মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। এ কারণে প্রতিদিন নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।

ভুক্তভোগী পরিবারগুলোর আরও অভিযোগ, চলাচলের পথ বন্ধ থাকায় তাঁদের সন্তানদের বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাতায়াত করতেও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যাওয়া এবং শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান তাঁরা।

সেলিনা বেগম আরও অভিযোগ করে বলেন, মোহাম্মদ সানার ছেলে আসাদ সানা বিভিন্ন সময়ে তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। তবে এ বিষয়ে আসাদ সানার কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি অস্বীকার করেন।

এ বিষয়ে অভিযুক্ত তাইজুল শেখ ও তাঁর বোন রেখছোনা বেগমের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এটি আমাদের রেকর্ডীয় সম্পত্তি। এখানে সরকারি কোনো রাস্তা নেই। তবে আমরাও চাই, এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে সরকারি উদ্যোগে একটি পথ বের করে দেওয়া হোক।’ তাঁরা আরও বলেন, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে একটি বিকল্প পথের ব্যবস্থা করে দেওয়া হয়।

দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তাঁদের দাবি, জমির মালিকানা ও চলাচলের অধিকার যাচাই করে এলাকাবাসীর জন্য একটি স্থায়ী যাতায়াতের পথের ব্যবস্থা করা হোক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো দপ্তর বা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

Related News :

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×