খুলনায় বিভাগীয় বইমেলা শুরু, ৯০ স্টলে বইয়ের সমাহার

ঢাকা, ১০ নভেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চার প্রসার এবং সৃজনশীল প্রকাশনাকে উৎসাহিত করার প্রত্যয়ে খুলনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বইমেলার উদ্বোধন করা হয়। মেলায় এবার থাকছে মোট ৯০টি স্টল। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার সকালে বইমেলা উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম। অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় ঢাকা থেকে আগত বিভিন্ন প্রকাশনীর জন্য ৭১টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের জন্য নয়টি এবং পুলিশ কন্ট্রোলরুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল রয়েছে। পাশাপাশি পাঁচটি খাবারের স্টলও থাকছে। প্রকাশনীগুলো তাদের নিজস্ব প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।

মেলাকে প্রাণবন্ত ও পাঠকবান্ধব করতে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলা থেকে বই কেনার পর ক্রেতাদের দেওয়া কুপনের মধ্য থেকে প্রতিদিন তিনজনকে পুরস্কৃত করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, বইমেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। পাশাপাশি শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে এবং জ্ঞানভিত্তিক, মননশীল ও আলোকিত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়েছে।

Related News :

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×