ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থাানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সভাপতি মোহা. আব্দুর রাজ্জাক বাচ্চু ও কুমারখালী শিল্পকলার সাধারণ সম্পাদক কে এম আলম।
সভায় বক্তারা বলেন, আমরা স্মরণ করছি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যুগস্রষ্টা ও কালজয়ী অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনকে। উনবিংশ শতাব্দীর মুসলিম সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন এক আলোকবর্তিকা, যিনি তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে বাঙালি মুসলিম সমাজে সাহিত্য চর্চার এক নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন।
তৎকালীন সমাজে যখন মুসলিম সাহিত্যিকদের উপস্থিতি ছিল বিরল, তখন মীর মশাররফ হোসেন তাঁর শক্তিশালী লেখনী দিয়ে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেন।
বক্তারা আরও বলেন, তাঁকে স্মরণ করতে গেলেই সবার আগে আমাদের চোখে ভেসে ওঠে তাঁর মহাকাব্যিক উপন্যাস ‘বিষাদ-সিন্ধ’র কথা। কারবালার বিষাদময় ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত এ গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। এর ভাষা, আবেগ এবং কাহিনীর গভীরতা এতই হৃদয়স্পর্শী যে, এটি কেবল মুসলিম সমাজেই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালি পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।
সভায় অমর এই কথাশিল্পীর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক সিদ্ধান্ত ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News :

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়া, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা

ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা : মজুরি বোর্ড চেয়ারম্যান

বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হচ্ছে ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর



