বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ঢাকা, ০৮ নভেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তলন, র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ০৮ নভেম্বর রবিবার) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ চত্ত‌রে জাতীয় সমবায় দিবস উপল‌ক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলন ক‌রেন উপজেলা নির্বাহী অ‌ফিসার সুজন দাশ গুপ্ত ।

এরপর উপ‌জেলা চত্তর থে‌কে একটি র‌্যা‌লি বের হয়। র‌্যা‌লি‌টি উপ‌জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপ‌জেলা অডিটোরিয়ামে গি‌য়ে শেষ হয়। সেখা‌নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন থে‌কে তে‌লোয়াত ও গীতা থে‌কে পা‌ঠের ম‌ধ্য দি‌য়ে শুরু হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম।র‌্যা‌লি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মোঃ শ‌ফিকুল ইসলাম, উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার হুমায়রা পারভীন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপ‌জেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হো‌সেন এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সংগঠিত করে আত্মনির্ভরশীলতা অর্জন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ সময় তিনি সমবায় সমিতিগুলোকে ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির স্বাগত ও সমাপনী বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ সময় তিনি নিরাপদ খাদ্য উৎপাদন, বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দৌলতপুর ইজিবাইক সমবায় সমিতি ও মিশুক সমবায় সমিতির প্রতিনিধিরা।

বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও গ্রাহক এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ।

Related News :

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×