ঢাকা, ০৫ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে জোড়া বটতলা এলাকায় গফফার সানার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম (৩৫) ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, (বৃহস্পতিবার) দুপুরে তরিকুল জোড়া বটতলা এলাকার ওই চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তার মাথায় গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News :

কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে দিঘলিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত


