ঢাকা, ৩১ অক্টোবর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন চারটি কলেজ থেকে মোট ৭৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে ৭০৭ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ২০৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৩২ জন। চারটি কলেজ মিলিয়ে পাসের হার ২৯.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী।
দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া ফলাফলের বিবরণী অনুযায়ী, উপজেলার চারটি কলেজের মধ্যে সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ থেকে ৩৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নেয় ৩৬৬ জন। এদের মধ্যে পাস করেছে ৫৬ জন এবং ফেল করেছে ৩৩০ জন। কলেজটির পাসের হার ১৫.৩০ শতাংশ।
আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজ থেকে ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ গ্রহন করেছিলো ৯৪ জন, পাস করেছে ৫৫ জন এবং ফেল করেছে ৪৪ জন। কলেজটির পাসের হার ৫৮.৫১ শতাংশ। আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজ থেকে ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশগ্রহন করে ২০৬ জন আর পাস করেছে ৭৬ জন এবং ফেল করেছে ১৩৫ জন। কলেজটির পাসের হার ৩৬.৮৯ শতাংশ। অন্যদিকে, পথের বাজার গার্লস কলেজ থেকে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন পরিক্ষার্থি পরিক্ষায় অংশ গ্রহন করেছিলো এবং পাস করেছে ১৮ জন এবং ফেল করেছে ২৩ জন। কলেজটির পাসের হার ৪৫ শতাংশ। এ কলেজ থেকেই একমাত্র শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সরবরাহ করা ফলাফল বিবরণীতে আরও দেখা যায়, চারটি কলেজের মধ্যে সর্বোচ্চ পাসের হার আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজে এবং সর্বনিম্ন সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজে।
অন্যদিকে, যশোর শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৪.৯২ শতাংশ। বোর্ডের অধীনে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। সে হিসাবে দিঘলিয়া উপজেলার চার কলেজের সম্মিলিত পাসের হার বোর্ডের গড় পাসের হারের তুলনায় ১৫.৮৮ শতাংশ পয়েন্ট কম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নাজমা আক্তারের স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা


