ঢাকা, ২৮ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) ব্যতীত শুধুমাত্র অন্যান্য কর্মদিবসগুলোতে পরীক্ষাগুলো গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রাথমিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পরীক্ষা ও ইউনিট কাঠামো : গত বছরের সিদ্ধান্তের সূত্র ধরে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় কেন্দ্র বা আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা নেওয়ার যে বিষয়ে আলোচনা ছিল, চলতি বছর তা বাস্তবায়ন করা হচ্ছে না। পূর্বের নিয়ম অনুযায়ী সাভারে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সম্পূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া, গত শিক্ষাবর্ষের মতো এবারও ভর্তি পরীক্ষার সার্বিক ইউনিট বিন্যাস অপরিবর্তিত থাকছে। তবে একটি বিশেষ পরিবর্তন এনে আইন বিভাগকে এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে অন্তর্ভুক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফি ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা : ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং ফল প্রকাশ সম্পর্কিত কারিগরি পর্যবেক্ষণ এখনও প্রক্রিয়াধীন রয়েছে। আগামী সভায় ফি সংক্রান্ত যেকোনো ধরণের পরিবর্তনের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
প্রাসঙ্গিক কর্মকর্তা ও দায়িত্বশীলদের বক্তব্য : বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি ও গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা বলেন, ‘আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেওয়া হবে।’
অঞ্চলভিত্তিক ভর্তি পরীক্ষার কেন্দ্র বাতিল ও ক্যাম্পাসকেন্দ্রিক পরীক্ষার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
পরীক্ষার ফি ও অনুষদীয় কাঠামোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও যুক্ত করেন, ‘ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও এখনো বাকি রয়েছে। ফলে এ মুহূর্তে ফি পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’
Related News :

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবিতে সেশনজট নিরসনে আসছে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার : উপাচার্য


