ঢাকা, ২৮ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
২৭ অক্টোবর (মঙ্গলবার) বেলা ৩টায় উপাচার্যের কার্যালয়ে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক চোই হেই ইয়ঙের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান দুটির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন এবং যৌথ গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুপ্রতীম সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও উচ্চতর গবেষণায় সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। একই সাথে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ের (Student and Faculty Exchange) প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।’
অন্যদিকে, চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের প্রধান অধ্যাপক চোই হেই ইয়ঙ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দ্বিপাক্ষিক এই আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ভাষাশিক্ষক লি কু এবং তাঁর স্ত্রী লি চার্লস।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো নিশ্চিত করা হয়েছে।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


