দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত : শিক্ষকদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

ঢাকা, ০৫ অক্টোবর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। শিক্ষকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করার আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। আজ ০৫ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—’শিক্ষকদের পাশে দাঁড়ানো; পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাইমারি স্কুল ট্রেনিং ইনস্ট্রাক্টর রুহুল আমিন, তথ্য আপা সাঈদা খাতুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।

সভায় ইউএনও সুজন দাশ গুপ্ত বলেন, শিক্ষকরা সমাজ গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; একজন শিক্ষার্থীর চিন্তা, নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে শিক্ষক ও জ্ঞান অর্জনের গুরুত্বের বিষয় তুলে ধরেন। পাশাপাশি সক্রেটিস, প্লেটো, এরিস্টটল ও আলবার্ট আইনস্টাইনসহ বিশ্বখ্যাত মনীষীদের জীবন ও শিক্ষাদর্শ থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষণীয় দিক তুলে ধরেন। ইউএনও বলেন, ‘শিক্ষকের বাণী তোমাদের কাছে কোরআনের আয়াত বা মন্ত্রের মতো।’ তিনি শিক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন, তাঁদের মর্যাদা রক্ষা এবং শিক্ষকদের নির্দেশনা ও আদর্শ অনুসরণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও পেশাগত সংকটের বিষয় তুলে ধরেন। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা, সময়মতো আর্থিক সুবিধা না পাওয়া, পদোন্নতি ও পেশাগত সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যার কথা আলোচনায় উঠে আসে। পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিত করা, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার সমস্যা দ্রুত সমাধান, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য আপা সাঈদা খাতুন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।

আলোচনা সভা শেষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের তিনজন ও প্রাথমিক পর্যায়ের তিনজনসহ মোট ছয়জন গুণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সম্মানিত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×