ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

ঢাকা, ০৫ অক্টোবর-২০২৬

স্টাফ রিপোর্টার : বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো ওই হুমকিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে হামলার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, ০৪ অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকির ইমেইলটি আসে। ‘TypicalChineseman@gmail.com’ ঠিকানা থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে পাঠানো ইমেইলে বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে। আগামীকাল ০৬ অক্টোবর (সোমবার) আনুমানিক সকাল ১১টায় হামলা চালানোর কথাও উল্লেখ করা হয় বার্তাটিতে।

হুমকির ইমেইল পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় জিডি করা হয়। বিষয়টি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।

ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছ না।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×