ঢাকা, ০৯ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার ১৩টি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২৫ জন সদস্যকে নিয়ে একদিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সমবায় সমিতির টেকসই উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও আইন-কানুন সম্পর্কে সদস্যদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ ০৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত।
দিঘলিয়া উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়, খুলনার প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ। এছাড়া এম রকিব হাসান কোর্স পরিচালক ও সহকারী প্রশিক্ষক এবং মোহাম্মদ আলী সহকারী কোর্স পরিচালক ও সহকারী পরিদর্শক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন। এ সময় সমবায় দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সমবায় সমিতির আইন ও বিধিমালা, সমবায় সমিতির ব্যবস্থাপনা পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, বার্ষিক সাধারণ সভা আয়োজন এবং সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমবায় সমিতিকে কার্যকর ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করতে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের আইন ও বিধিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় সমিতিগুলো সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ‘সমবায় সমিতির টেকসই উন্নয়ন’ শীর্ষক এ ব্যবস্থাপনা প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমবায় কার্যালয়, দিঘলিয়া, খুলনা। এতে সার্বিক সহযোগিতা করে সমবায় অধিদপ্তর, ঢাকা।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


