ঢাকা, ০৯ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা ইজিবাইক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ হয়েছে। ০৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় দৌলতপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে রাজিব শেখ-কে সভাপতি, মো. হালিম খলিফা-কে সাধারণ সম্পাদক এবং হাফিজুর মোড়ল-কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ১৪ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। সব মিলিয়ে নবগঠিত কমিটিতে মোট ৩৯ জন সদস্য রয়েছেন। নবকমিটির নেতৃবৃন্দ ইজিবাইক চালকদের কল্যাণ, অধিকার রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমিতির নেতৃবৃন্দ বলেন, ইজিবাইক চালকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। নবগঠিত কমিটি প্রকাশের মধ্য দিয়ে ইজিবাইক চালকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষদিকে নবকমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


