প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিসংযোগ ও চুরি : গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে

ঢাকা, ০৩ মে-২০২৬ 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন ও ল্যাপটপসহ মালামাল চুরির ঘটনায় করা মামলায় অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ও স্টোর ইনচার্জ মো. জিয়াদ আলী বিশ্বাসসহ তিন জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রিমান্ডকৃত অপর দুই আসামি হলো- স্টোর কিপার (মাস্টার রোল) হুমায়ুন কবির খান ও ডাটা এন্টি অপারেটন শহিদ হোসাইন।

আজ ০৩ মে (রবিবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম  তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজহার থেকে জানা যায়, গত ১ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুর-২ এর নতুন ভবনের ২য় তলার স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ১ মে অজ্ঞাতনামা পাঁচ জন ব্যক্তি কৌশলে তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করে।

এই ঘটনায় স্টোরে থাকা ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত ও ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকি ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বাদী একটি মামলা করেন।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×