ঢাকা, ০৩ মে-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনার ফুলতলায় তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ মে ঐতিহাসিক রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। কবিগুরুর শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত এই স্থানটি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ০৩ মে (রবিবার) সকাল ১০টায় ফুলতলা উপজেলা অডিটোরিয়াম হলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকরা জানান, ১৯৯৫ সাল থেকে জাতীয় পর্যায়ে নিয়মিতভাবে এ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে এবং প্রতিবছরের মতো এবারও ব্যাপক আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পর্যায়ে একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় পর্যায়েও পৃথক কমিটি গঠন করা হবে, যা সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রানি সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সভায় বলেন, অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। এ লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনসহ সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল নিরাপত্তাকর্মীকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, আয়োজক ও স্থানীয়দের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এ সাংস্কৃতিক স্থাপনাটির উন্নয়ন নিয়ে নানা দাবি উত্থাপন করা হয়েছে। তাদের মতে, জাতীয় পর্যায়ের ঐতিহ্যবাহী স্থান হওয়া সত্ত্বেও রবীন্দ্র কমপ্লেক্স এলাকায় দৃশ্যমান উন্নয়ন এখনও সীমিত। এখানে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ক্যাম্পাস, আধুনিক পর্যটন কেন্দ্র এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। এছাড়া কমপ্লেক্সে যাতায়াতের সড়ক উন্নয়ন, খেলার মাঠ সংস্কার, পর্যাপ্ত আলোকসজ্জা এবং নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। আয়োজকরা মনে করেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে স্থানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
আয়োজক কমিটির নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কবিগুরুর সাহিত্য, সংস্কৃতি ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি ফুলতলা একটি প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে, যেখানে দেশ-বিদেশের দর্শনার্থীদের সমাগম ঘটবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


