ঢাকা, ০৬ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের প্রয়াত যুবদল নেতা মো. মুরাদ খানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
০৫ এপ্রিল (রবিবার) বিকেল ৫টায় পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি চিহ্নিত সন্ত্রাসীদের হাতে রাজপথের সাহসী নেতা মুরাদ খান নির্মমভাবে নিহত হন। ঘটনার এতদিন পরও জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সেনহাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সোহেল শেখের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াফিউজ্জামান শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আ. রকিব মল্লিক।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিকল্পিত এ হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন। আলোচনা শেষে মরহুম মুরাদ খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


