ঢাকা, ০৫ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার অভ্যন্তরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ০৫ এপ্রিল (রবিবার) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ কার্যদিবসের মধ্যে মহানগরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে সরিয়ে ফেলতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুট পারমিট ছাড়া বাস চালানো, রাস্তার পাশে কাউন্টার স্থাপন এবং যাত্রী উঠানামার কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা রাতের সময়ও কমছে না। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাসের কার্যক্রম পরিচালনা করা যাবে না- জানিয়ে ডিএমপি বলেছে শুধু গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এসব বাস চলাচল করতে পারবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড, রুট পারমিট বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


