ঢাকা, ০৬ মার্চ-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার তেরখাদা উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৬ মার্চ (শুক্রবার) বিকালে উপজেলার কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেরখাদা থানা, খুলনার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম।
সমাবেশে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং তা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাধারণ মানুষকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়। এলাকাবাসী মারামারি, চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাতের কারণে এলাকার প্রায় ৫০টি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে এবং নিরাপত্তাহীনতার কারণে তারা বাড়িতে ফিরতে পারছে না।
এ সময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমাবেশে রাজনৈতিক নেতা নান্টু, কুদ্দুস শেখ, ওয়াদুদ মাস্টার ও অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই লিখিত আকারে নিজেদের অভিযোগ ও সমস্যার বিবরণ একটি অভিযোগ বক্সে জমা দেন। এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সুধী সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়বে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


