ঢাকা, ০৬ মার্চ-২০২৬
খুলনা ব্যুরো চীফ : খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৫ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা ১৫মিনিটের দিকে পল্টন থানা পুলিশের সহায়তায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ০৬ মার্চ (শুক্রবার) সকালে তাকে খুলনায় আনা হয়েছে। শওকতের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় ৫টি মামলা রয়েছে।
মামলায় অভিযোগ রয়েছে, খুলনার আলোচিত শেখ বাড়ির ঘনিষ্ট হওয়ায় রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন এই কালা শওকত। এছাড়া তার বিরুদ্ধে গম কেলেঙ্কারির ঘটনায় বিপুল অর্থ লোপাটের অভিযোগও রয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


