২৫ লাখ জাল টাকাসহ চক্রের ২ সদস্য কারাগারে

ঢাকা, ০৬ মার্চ-২০২৬ 

স্টাফ রিপোর্টার : রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার কারবারি চক্রের দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)।

আজ ০৬ মার্চ (শুক্রবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার এসআই অপূর্ব দত্ত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ০৫ মার্চ (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ডলিপাড়ার একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর একটি টিম। অভিযানে আসামিদের হেফাজত থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি লেজার প্রিন্টিং ডায়েস, ১টি প্রিন্টার এবং ৩টি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় তুরাগ থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×