ঢাকা, ০৬ মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যাসহ পৃথক পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। ০৫ মার্চ (বৃহস্পতিবার) চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। আদালত একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আগামী ০৯ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট আইভীকে এই পাঁচ মামলায় জামিন দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান। আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।
আইভীর বিরুদ্ধে এই পাঁচ মামলার মধ্যে চারটি হত্যা মামলা করা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়। আরেকটি মামলা করা হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়। অধস্তন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর আইভী হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন।
২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময়ে সংঘটিত তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


