ঢাকা, ০৮ মে-২০২৫
স্টাফ রিপোর্টার : ১০ মে থেকে দেশব্যাপী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫’ উদ্যাপন শুরু হবে। ওই দিন রাজধানী’র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ বিতরণ করা হবে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’।
সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ভিডিও প্রদর্শন, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান কার্যক্রম চালু রয়েছে। এ বছর ১৪টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ৪২টি পুরস্কার এবং শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতাসহ ১৮টি ক্যাটাগরিতে ১০৮টি পুরস্কারসহ মোট ১৫০টি পদক ও পুরস্কার প্রদান করা হবে।
শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকা অর্থসহ পদক ও সনদপত্র পাবেন। ব্যক্তি পর্যায়ে বিজয়ীদের ৫০ হাজার টাকা ও পদক এবং প্রতিষ্ঠান পর্যায়ে বিজয়ীদের ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হবে।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


