সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬

চীফ রিপোর্টার : সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ পদাতিক ডিভিশন, বরিশাল সেনানিবাসে ০৯ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ক্রিকেট প্রতিযোগিতায় লজিস্টিকস এরিয়া দল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, ফাইনাল ম্যাচে সেনাবাহিনী প্রধান কিছু সময় অংশগ্রহণের মাধ্যমে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। উক্ত প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দলের মেজর শরীফুল আহসান ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট টেকার, সৈনিক সজীব চন্দ্র দাস সর্বোচ্চ রান স্কোরার, লজিস্টিকস এরিয়া দলের ফাহিম হাওলাদার শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ফাইনাল ম্যাচে সৈনিক সোহাগ হাওলাদার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, প্রথমবারের মত সেনাবাহিনী পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল, যা সেনাবাহিনীর ক্রীড়া কার্যক্রমে একটি নতুন সংযোজন।

অনুষ্ঠানে মাস্টার জেনারেল অফ দ্য অর্ডিন্যান্স; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া; সেনাসদর, লজিস্টিকস এরিয়া, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যবৃন্দসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঞ্চলিক ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×