ঢাকা, ০২ অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার : জয় দিয়ে পাকিস্তান সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ ০২ অক্টোবর (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৩০ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তানকে।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সাদিয়া আক্তার ৩৪, নিশিতা আক্তার নিশি ২৩ এবং সাদিয়া ইসলাম-শ্রাবনী রানি সমান ১২ রান করে করেন।
পাকিস্তানের মাহনুর জেব ৩ উইকেট নেন। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন কমল খান।
বাংলাদেশের পক্ষে নিশি ২টি, ফারজানা ইয়াসমিন-আফরিন মিম ও অদ্রিতা নওশিন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের নিশি।
আগামী ৫ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। 
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল


