২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

ঢাকা, ০৩ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : সিলেটে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। আজ ০৩ অক্টোবর (শনিবার) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট বিভাগীয় দল ও ময়মনসিংহ বিভাগীয় দলের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এবারের এনসিএলের পর্দা উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম। এই মাঠে ইতোমধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখানকার চমৎকার পরিবেশে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন বলে প্রত্যাশা করেন তিনি।

কাইয়ুম আরও বলেন, এনসিএলে অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে সিলেট, আগামীতেও চ্যাম্পিয়ন হবে। সে লক্ষ্যেই সিলেট বিভাগীয় দল গঠন করা হয়েছে। দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে বিসিবি পরিচালক রেদোয়ান আহমদ, বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, ইমতিয়াজ হোসেন তান্না, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন উপস্থিত ছিলেন। 

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×