অস্ত্র ঠেকিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে ডাকাতি

ঢাকা, ০৩ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ০৩ অক্টোবর (শনিবার) ভোররাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় সিফাত পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাসে থাকা ২৫ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। তবে ঠিক কী পরিমাণ নগদ টাকা লুটে নেওয়া হয়েছে সেটি তাৎক্ষণিক জানা যায়নি।

পাঁচজনের একদল ডাকাত বাসে উঠে চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই ঘটনা ঘটায় বলে যাত্রীদের অভিযোগ। ঘটনার সময় ঘটনাস্থলের অদূরেই ফতুল্লা থানা পুলিশের একটি টহল দল ছিল।বাসে থাকা যাত্রীরা জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে জামালপুর থেকে (ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪) সিফাত পরিবহনের বাসটি ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে সাইনবোর্ড এলাকায় কয়েকজন যাত্রী নামার পর রাত ৩টার দিকে বাসটি ভূঁইগড় বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছায়।

সেখানে যাত্রী নামানোর সময় পাঁচজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে জোর করে বাসে ওঠে। তখন বাসে নারী-পুরুষ মিলিয়ে ২৫ জন যাত্রী ছিলেন। ডাকাতরা চালকের বুকে বড় একটি ছুরি ধরে যাত্রীদের ভয় দেখায়। পরে একে একে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে বাস থেকে নেমে যায়। ডাকাতদের কাছ থেকে ছাড়া পেয়ে ঘটনাস্থলের অদূরে অপেক্ষমান পুলিশের একটি টহল টিমকে ঘটনা জানায় বাসের চালক ও যাত্রীরা।

সিফাত পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী বিপ্লব জানান, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর চালক যাত্রীদের নিয়ে নারায়ণগঞ্জ কোর্ট এলাকার কাউন্টারের সামনে আসেন। তখন যাত্রীরা তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুটের কথা জানান।

ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বলেন, যেখানে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে তার আশপাশেই আমরা ছিলাম। কেউ চিৎকার দিলেই আমরা এগিয়ে যেতাম। অপরাধীরা পালিয়ে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা আমাদের বিষয়টি জানিয়েছেন। যাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে টাকা এবং মোবাইল ফোন লুটে নিয়েছে। এ ঘটনায় যাত্রীরা বা বাস চালক চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। যাত্রীরা অতিরিক্ত আতঙ্কিত হয়ে গিয়েছিল। এই পুলিশ কর্মকর্তার দাবি দুর্বৃত্তরা মাত্র দু’জন বাসের ভেতরে উঠেছিল এবং নিচে একজন ছিল। তারা প্রতিরোধ গড়তে পারলে ঘটনাটি এড়ানো যেত।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×