ঢাকা, ০৩ অক্টোবর-২০২৬
ক্রাইম রিপোর্টার : প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্য পরিচয়ে উত্তরায় এক ব্যক্তির কাছ থেকে এক লাখ ৫৯ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রাসেল মাহবুব ওরফে মাসুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আকতার হোসেন আজ ০৩ অক্টোবর (শনিবার) দুপুরে এসব তথ্য জানান। ডিসি আকতার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল (শুক্রবার) সকাল ৮টার দিকে উত্তরা পূর্ব থানার একটি টহল দল সেক্টর-৪-এর ৩ নম্বর সড়কের একটি ভবনের দশম তলার একটি ফ্ল্যাটে যায়।
পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন এবং ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে ভয়ভীতি দেখিয়ে বলেন, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। একপর্যায়ে কথিত ওই মামলা মীমাংসার জন্য তারা জাহেদীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। ভয় পেয়ে তিনি এক লাখ ৫৯ হাজার টাকা দেন।
তাদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ হওয়ায় তিনি ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক সন্দেহভাজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র পায়। জিজ্ঞাসাবাদে সন্দেহভাজনরা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি মোটরসাইকেল, নগদ এক লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয়ে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠাতে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


