সেনহাটি ঋষিপাড়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ : পানি নিষ্কাশনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রম

ঢাকা, ০৯ আগস্ট-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দারা। টানা বৃষ্টিতে পানি জমে বসতবাড়ি, রাস্তাঘাট ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা। কোথাও হাঁটুপানি, কোথাও আবার ঘরের আঙিনা ও প্রবেশপথ পানিতে ডুবে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন দিঘলিয়া উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় ০৮ আগস্ট (শনিবার) সকাল ৭টা থেকে তাঁরা ঋষিপাড়া এলাকায় পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে জমে থাকা পানি বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিনের জলাবদ্ধতায় যখন সাধারণ মানুষ চরম দুর্ভোগে, তখন নেতাকর্মীদের এমন উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই ঋষিপাড়া এলাকায় পানি জমে যায়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সহজে নামতে পারে না। ফলে দিনের পর দিন পানি জমে থাকায় বসতবাড়িতে বসবাস, রান্নাবান্না, শিশুদের চলাচল এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ব্যাহত হয়। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে পানিবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

পানি নিষ্কাশন কার্যক্রমে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল, মোল্লা মনিরুজ্জামান, মাস্টার আবুল কালাম আজাদ, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন ও খন্দকার ফারুক হোসেন। এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি এলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, মোল্লা সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল ও আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এস এম মেহেদী হাসান, সদস্য সচিব শেখ হেদায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে অংশ নেন।

স্থানীয়দের ভাষ্য, তাৎক্ষণিকভাবে পানি সরিয়ে কিছুটা স্বস্তি দেওয়া গেলেও এটি স্থায়ী সমাধান নয়। প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা জরুরি। খাল, নালা ও পানি চলাচলের পথগুলো সচল করা এবং প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা। পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয়দের এই দাবির প্রতি দ্রুত গুরুত্ব দিয়ে স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, সাময়িক উদ্যোগের পাশাপাশি সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপে ঋষিপাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×