ঢাকা, ১৮ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিএনপি’র আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর (সোমবার) রাত ১১টার দিকে কামালপুর গ্রামে এ ঘটনায় বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে এ সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিঠামইন থানার এসআই আল মোমেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিঠামইন বাজার থেকে সোমবার রাতে আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে এই মিছিল আয়োজন করা হয়। প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন।
তারা বলেন, মিছিল থেকে কয়েকজন কর্মী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে জানালা ও আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে তারা। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। এসআই আল মোমেন বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি এবং কেউ আটক হয়নি।
Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা


