নাগরিক সচেতনতা ও মূল্যবোধ জাগরণের উপর জোর বক্তাদের-
ঢাকা, ২৩ জুলাই-২০২৫
জেলা প্রতিনিধি : গ্রীন ফোর্স বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ২২ জুলাই (মঙ্গলবার) বেলা ১২টায় শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান মিকাইল রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল (অবঃ)মুজাহিদ উদ্দীন এবং খুলনা বিভাগীয় সভাপতি ও ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস.এম হক। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাকিলা ইয়াসমিন মেরী ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ এর উপদেষ্টা কর্নেল (অব:) তাহের, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমাউন কবির, গ্রীন ফোর্স বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি পবিত্র মোহন দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি স ম তুহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক আমির খান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম, অর্থ সম্পাদক অধ্যাপক হোসেন আলী, দপ্তর সম্পাদক মহিউদ্দিন আহমেদ, যুব বিষয়ক সম্পাদক (পুরুষ) অ্যাডভোকেট আকবর হোসেন, যুব বিষয়ক সম্পাদক (মহিলা) রাজিয়া ছিদ্দিকা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: মোমেনা খনম, প্রচার সম্পাদক শেখ আফজাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মনিরুজ্জামান এবং নির্বাহী সদস্য আ: রহমান, রঞ্জিত কুমার বর্মন, অধ্যাপক পাল সুভাশিষ, তহমিনা ডলি, গাজী জাহাঙ্গীর আলম, শেখ রফিকুল ইসলাম, খায়রুল কবীর, রিমি খাতুন, লাখি আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ‘দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। এটি নির্মূল করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সক্রিয় নাগরিক অংশগ্রহণ ও মূল্যবোধের জাগরণ ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়।’
সভায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও মতামত তুলে ধরেন। আয়োজকরা জানান, গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে এ ধরনের জনসচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


