নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোন স্কুলের কমিটি গঠন

ঢাকা, ২৩ জুলাই-২০২৫

স্টাফ রিপোর্টার : বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তালিকা করতে কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ মো. জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত ছয় সদস্যের এ কমিটিতে রয়েছেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর মিসেস লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি হিসেবে থাকছেন চতুর্থ শ্রেণির (ক্লাস কোড: ২২৭৪) ছাত্রী যাইমা জাহানের বাবা মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই ছাত্র মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

অধ্যক্ষের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির সদস্যদেরকে দেয়া চিঠিতে অধ্যক্ষ লিখেছেন, গত ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১টা ১২ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হন।

দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয় ও তাদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরির জন্য শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×