ঢাকা, ১১ সেপ্টেম্বর-২০২৫
ডেস্ক নিউজ : বিশ্বের ১শ’টিরও বেশি আন্তর্জাতিক মিডিয়া গ্রুপ এবং শিল্প সংস্থা বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা না কমানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। কারণ তারা বলেছে, পরিকল্পিত পরিবর্তন বিদেশে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে। ১১৭টি স্বাক্ষরকারী দেশ এক যৌথ বিবৃতিতে লিখেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত কভারেজের পরিমাণ এবং গুণমান হ্রাস করবে’ এবং ‘আমেরিকার ভাবমূর্তি বিশ্বব্যাপী বৃদ্ধি করবে না বরং ক্ষুন্ন হবে।’
এই আবেদনের সমর্থকরা ছিলেন এএফপি এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে শুরু করে ব্রিটেনের বিবিসি, জার্মানির এআরডি এবং অস্ট্রেলিয়ার এবিসিসহ সরকারি সম্প্রচারক, কানাডার গ্লোব অ্যান্ড মেইল বা আইরিশ টাইমসের মতো জাতীয় সংবাদপত্র এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসসহ প্রেস স্বাধীনতা গোষ্ঠীগুলো। ট্রাম্প প্রশাসন গত মাসে পরিকল্পনা করেছিল যে, সাংবাদিকদের থাকার সময় কমিয়ে ২৪০ দিনের, চীনা মিডিয়া কর্মীদের জন্য মাত্র ৯০ দিন এবং পাশাপাশি শিক্ষার্থী ভিসার চার বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা।
স্বাক্ষরকারীরা বলেছেন, বর্তমান নিয়ম অনুসারে সাংবাদিকরা পাঁচ বছর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। এর অর্থ তারা ‘বিশ্বব্যাপী দর্শকদের কাছে আমেরিকা সম্পর্কে ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় গভীর জ্ঞান, বিশ্বস্ত নেটওয়ার্ক এবং প্রাসঙ্গিক নিমজ্জন অর্জন করবেন’। তারা আরও বলেছেন, ‘এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থে কাজ করে: আমেরিকার নীতি, সংস্কৃতি এবং নেতৃত্ব আন্তর্জাতিক দর্শকদের কাছে তাদের নিজস্ব ভাষায় স্পষ্ট এবং নির্ভুলভাবে পৌঁছে দেওয়া নিশ্চিত করে’।
তথ্যসূত্র : বার্তা সংস্থা এএফপি।
Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত


