ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীর তাজহাট থানাধীন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। ০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) গভীর রাত প্রায় ১টা ৩০ মিনিটে দর্শনা মোড় থেকে মডার্ণ মোড়গামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুটকির আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে অংশ নেন তাজহাট থানার এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হাসান মোল্লা, সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি দল। এ সময় দর্শনা মোড় থেকে মডার্ণ মোড়গামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুটকির আড়তের প্রায় ১০০ গজ দক্ষিণে বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তাজহাট থানায় জিডি (নং-৩৬৯, তারিখ-০৯/০৯/২০২৫) এন্ট্রি করা হয়েছে।
অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার


