শুক্রবার ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩০

ঢাকা, ০৪ জানুয়ারি-২০২৫

ডেস্ক নিউজ : গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বোমা হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে। হামাস জানিয়েছে, পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা কাতারে শুরু হবে।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূ-খণ্ডকে লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেছেন, ‘শুক্রবার ছিল গাজার বাসিন্দা, বিশেষ করে গাজা শহরের জন্য একটি কঠিন দিন। এদিন ইসরাইল গাজায় ক্রমাগত বোমা বর্ষণ করে।’

তিনি আরো বলেন, হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

বাসাল বলেন, গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরাইলি হামলায় সাতজন নিহত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ‘ইসরাইলি বিমান বাহিনী হামাসের প্রায় ৪০টি আস্তানায় হামলা করেছে।’

বাসাল ইসরাইলের এমন অভিযোগ অস্বীকার করে উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে ‘কয়েকজন চিকিৎসা কর্মী, রোগী ও আহতদের কাছে খাবার ও পানি পৌঁছাতে বাধা দেওয়ার’ জন্য সামরিক বাহিনীকে অভিযুক্ত করেছেন।

তিনি বলেন, ‘এখন এখানে কোনো হাসপাতালের চিহ্নও নেই, আছে শুধু ‘শুধু ধ্বংসস্তূপ ও দেয়াল।’

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×