ঢাকা, ০৪ জানুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ০৪ জানুয়ারি রাজধানীতে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চেীধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড.মো. সাফিকুর রহমান, পরিচালকবৃন্দ, বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ বিমান-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত বাজানোর মধ্যে দিয়ে বলাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়। তারপর বাংলাদেশ বিমান-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।
এই উপলক্ষে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এছাড়াও আজ ০৪ জানুয়ারি (শনিবার) বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ফ্লাইটের যাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
Related News :

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে দিল্লি ঘোষণা গ্রহণ করেছে বিমসটেক

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর

বিমান বাহিনীর ৫৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশে উদযাপিত হচ্ছে 'বিশ্ব পর্যটন দিবস'

১৮তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

জাতিসংঘের স্বীকৃতি পেল ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ শুরু

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’


