শীতার্তদের শীত নিবারনের জন্য গভীর রাতে কম্বল বিতরণ করছেন দিঘলিয়ার ইউএনও

ঢাকা, ০৬ জানুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : সারাদেশে শীত জেঁকে বসেছে। কনকনে শীতে কাঁপছে সারাদেশ। এতে দেশের অন্যান্য স্থানের ন্যায় চরম বিপাকে পড়ছে খুলনার দিঘলিয়া উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্ত ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রতি রাতেই এই মানবিক ব্যক্তিটি গরিব-দুঃখী, ছিন্নমূল শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করছেন। উপজেলায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি পক্ষান্তরে এ বছর শীতবস্ত্রের বরাদ্দ কম, সে কারণে কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

গত ০৫ জানুয়ারি (রবিবার) সহ বেশ কয়েকদিন ধরে গভীর রাতে হঠাৎ করেই দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে তার নিজ হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে দেখা গেছে।

স্থানীয় জন সাধারণ ও প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় সপ্তাহ ধরে এভাবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বডিং, হাফিজিয়া মাদ্রাসা, আশ্রয়ন, আবাসন প্রকল্পে বসবাসরত ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। কনকনে শীতের রাতে হঠাৎ দরজার সামনে উপজেলা নির্বাহী অফিসারকে শীতবস্ত্র হাতে উপস্থিত দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা খুশি, আনন্দ আর আবেগে আপল্লুত হয়ে পড়েন।

দিঘলিয়া উপজেলার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ছিন্নমূল, গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

শীতবস্ত্র কম্বল পাওয়া একাধিক শীতার্ত ব্যক্তি বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। সুর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই শীতের রাতে ইউএনও স্যারের দেওয়া শীতবস্ত্র কম্বল আমাদের শীত থেকে অনেকটাই রক্ষা করছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×