ঢাকা, ০৬ জানুয়ারি-২০২৫
ডেস্ক নিউজ : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। দেশটিতে ধারাবাহিক সহিংসতার এটাই সর্বশেষ ঘটনা। ০৫ জানুয়ারি (রোববার) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন।
মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাবাসকো রাজ্যের ভিলাহারমোসা শহরে শনিবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় আরো জানায় ভিডিও ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে এরং যৌথ টহল চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৫ জন হলেও তাবাস্কোর পাবলিক প্রসিকিউটর অফিস পরে জানিয়েছে হামলায় আরো দুইজন মারা গেছে। বারটি অবৈধভাবে চালানো হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা ‘লা কাসিতা আজুল’ নামে পরিচিত বারে ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলা এরমোসার একটি বারে বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন।
এর আগে দুই সপ্তাহ আগে কেন্দ্রীয় অঞ্চলের কুয়েরেতারো শহরের একটি বারে হামলায় ১০ জন নিহত হয়। একই সপ্তাহে মেক্সিকো সিটির শহরতলির একটি বারে বন্দুক হামলায় আরো ছয়জন নিহত হন।
সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে মাদক পাচার রোধে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ৪ লক্ষ ৫০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত


