ঢাকা, ০৯ জানুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ভাস্কর্যের বিকাশ ও বিবিধ চর্চার ওপর আলোকপাত করতে গবেষণাপত্র পাঠ ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় একাডেমি মিলনায়তনে চলছে ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী।
১০ জানুয়ারি (শুক্রবার) বেলা ৩টা ও ৫.১৫ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশে আধুনিক ও সাম্প্রতিক সময়ের ভাস্কর্য চর্চার গতিবিধি হাইলাইট করে দুটি পৃথক আলোচনাসভা আয়োজিত হবে।
এতে আধুনিকতার নির্মাণে বাংলাদেশে আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদ-এর কেন্দ্রীয় ভূমিকা এবং পরবর্তীকালে সমসাময়িক ধারাসমূহের আওতায় নানামুখী চর্চার একটি জরিপ তুলে ধরা হবে।
বিকেল ৩ টায় প্রথম পর্বের বিষয় ‘ভাস্কর্য: আধুনিকতার প্রাথমিক পর্ব ও নভেরার উত্থান’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাহিত্য পত্রিকা প্রতিধ্বনির সম্পাদক কবি ও লেখক সাখাওয়াত টিপু।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও গবেষক রেজাউল করিম সুমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক, শিল্পী ও গবেষক দীপ্তি দত্ত।
‘ভাস্কর্য : সাম্প্রতিক নির্মাণ ও বিনির্মাণ’-এ বিষয় নিয়ে বিকেল ৫.১৫ টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আয়োজন।
এই পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি ভাস্কর ইমাম হোসেন (সুমন)।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


