বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে : ডিবি-মিরপুর

ঢাকা, ০৯ জানুয়ারি-২০২৫

ক্রাইম রিপোর্টার : রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ ছয় মাদক কারবারি এবং এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

আজ ০৯ জানুয়ারি-২০২৫ (বৃহস্পতিবার) সকাল ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাসটার্মিনাল আন্ডার পাশের নিকট সাভারগামী রাস্তায় অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রহমত চৌধুরী (৪০), মোঃ তরিকুল ইসলাম (৩৫), মোঃ আব্দুল আলীম (৩৫) ও নুরুল কবির (৪৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২, ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর অভিযানে আজ সকাল ১০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক কারবারি মোঃ আরাফত হোসেন (২০) ও রবিন (১৯) কে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দিনের অপর এক অভিযানে আজ রাত সাড়ে বারো ঘটিকায় গাবতলী এলাকা হতে চিহ্নিত ছিনতাইকারী মোঃ পারভেজ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মিরপুরে ছিনতাই প্রতিরোধ ডিউটিকালে গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী পারভেজকে গ্রেফতার করা হয়। সে গাবতলী এলাকার চুরি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

উল্লিখিত তিনটি অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×