র‌্যাবের যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আটক

ঢাকা, ২৩ অক্টোবর-২০২৫

মহিদুল ইসলাম শাহীন, (খুলনা জেলা প্রতিনিধি) : র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের যৌথ অভিযানে বাগেরহাটের চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ও র‌্যাব-১০।

২২ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে র‌্যাব-৬ খুলনা ও র‌্যাব-১০, ঢাকা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকা কামরাঙ্গীচর থানাধীন ছাতা মসজিদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাগেরহাটের চাঞ্চল্যকর কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামি- মোঃ খবির খান (৪৫), পিতা- মৃত নূর ইসলাম, সাং- ঢেপুয়ারপাড়, থানা- মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাটকে গ্রেফতার করে। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম আবুল কালাম খান ও আসামিদের মধ্যে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা ছিল। গত ০৪ আক্টোবর ২০২৫ সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় মোরেলগঞ্জ থানাধীন ঢেপুয়ারপাড় সাকিনস্থ শেখপাড়া কাঠের পুল এলাকায় এজাহারে বর্ণিত ৫ নং আসামি ভিকটিম ও তার ভাইকে ডেকে নিয়ে গ্রেফতারকৃত আসামি সহ অন্যান্য আসামিরা ভিকটিম ও তার ভাইকে রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তিতে ভিকটিম ও তার ভাইকে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করে এবং তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।

এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×