চট্টগ্রামে পুলিশকে ছুরি মেরে পালানো ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা, ২৩ অক্টোবর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

২২ অক্টোবর (বুধবার) সকাল ১১টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। বাকিদের নগরের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আকাশ চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

গ্রেপ্তার আকাশ আনোয়ারা উপজেলার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকতো। গ্রেপ্তার বাকিরা হলেন-মো. হোসেন, রাব্বী, সুনিয়া আক্তার, আছনা, মো. মুন্না ও সুমাইয়া আক্তার।

উল্লেখ্য,  ২১ অক্টোবর (সোমবার) দুপুরে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তিনজন দুর্বৃত্ত। এসময় পথচারীরা আকাশকে আটক করে গণপিটুনি দেয়। পরে আকাশ ও আহত চীনা নাগরিককে পরে পুলিশ চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাত ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশকে ছুরি মেরে আহত করে পালিয়ে যান আকাশ।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘চমেক হাসপাতালে থেকে পুলিশকে ছুরি মেরে পালানোর ঘটনায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই চক্রের আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×