যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও উৎপাদনে

ঢাকা, ২০ সেপ্টেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে আজ ২০ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ৮টায় ইউনিটটি পুনরায় চালু করা হয়। বিকেল পর্যন্ত এ ইউনিট থেকে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি আজ (রবিবার) সকাল সাড়ে ৮টায় চালু করা হয়েছে। বিকেল ৫টা ৪৫ মিনিটে ইউনিটটি থেকে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ইউনিটটি পূর্ণক্ষমতায় নেওয়া হবে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। কেন্দ্রটিতে বর্তমানে পর্যাপ্ত কয়লার মজুত রয়েছে।

আনোয়ারুল আজিম জানান, কেন্দ্রটির প্রথম ইউনিটও পূর্ণক্ষমতায় চালু রয়েছে। এ ইউনিট থেকে বর্তমানে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাগেরহাটের রামপালে বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানায় ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত এ বিদ্যুৎকেন্দ্রে সুপারক্রিটিক্যাল প্রযুক্তির ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি ইউনিট রয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×