ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ

ঢাকা, ২০ সেপ্টেম্বর-২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) প্রতিষ্ঠার ৪১ বছরে পদার্পণ করেছে। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা সংগঠনটি চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও ক্যাম্পাসের নানা ঘটনা পেশাদারিত্বের সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের প্রতিনিধি, সমিতির সাবেক ও বর্তমান সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও দায়িত্বশীলতা এবং ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সাংবাদিকতার পরিধি ও গণমাধ্যম প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও সাংবাদিকতা কতটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। গণমাধ্যমের সংখ্যা ও সাংবাদিকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতার গুণগত মান এবং সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত হচ্ছে কি না— সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি আরো বলেন, ‘ক্ষমতাকে প্রশ্ন করতে হবে’— এ কথাটি এখন বহুল ব্যবহৃত। তবে সাংবাদিকদের রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের কর্মক্ষেত্রের ক্ষমতার কাঠামো নিয়েও প্রশ্ন তোলা প্রয়োজন। একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক ও সম্পাদকও সাংবাদিকের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতাধর ব্যক্তি। সাংবাদিক তার শ্রমের যথাযথ মূল্য ও বেতন পাচ্ছেন কি না, সেটিও আলোচনায় আসা দরকার। তিনি বলেন, ‘ধুমধাম করে পত্রিকা বের করলাম, দুই মাস পর আর বের করলাম না’— এ ধরনের পরিস্থিতি সাংবাদিকদের জন্য পেশাগত অনিশ্চয়তা তৈরি করে। গণমাধ্যমে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া বা মালিকপক্ষের কোনো খোঁজ না থাকার মতো ঘটনা বন্ধ হওয়া দরকার।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত। সমিতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বর্তমান ও সাবেক সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাংবাদিক সমিতির সঙ্গে যুক্ত থাকার সময়কার সহকর্মী ও সিনিয়রদের সঙ্গে দীর্ঘদিন পর একত্র হওয়ার সুযোগ হয়েছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরো দৃঢ় করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেসানী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সহজ কাজ নয়। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকরা দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করে আসছেন। তাদের প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন অসঙ্গতি ও সমস্যাও উঠে আসে। তিনি বলেন, সাংবাদিকদের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনেক সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাস্তব পরিস্থিতি বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তাই প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সম্পর্ক থাকা প্রয়োজন। নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি ক্যাম্পাস সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন। সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, গবেষণা, প্রশাসনিক সিদ্ধান্ত, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অর্জন এবং ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা বৃহত্তর সমাজের কাছে বিশ্ববিদ্যালয়ের চিত্র উপস্থাপন করেন। বক্তারা আরো বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং ব্যক্তিগত বা সাংগঠনিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করা জরুরি। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমিতির বর্তমান ও সাবেক সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠার চার দশক পেরিয়ে ৪১ বছরে পদার্পণ উপলক্ষ্যে ডুজা’র সদস্যরা সংগঠনের ঐতিহ্য, পেশাগত মান ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×