ঢাকা, ২৭ এপ্রিল-২০২৬
জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ২৭ এপ্রিল (সোমবার) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর হোসেন (৫৭), তার ছেলে উজ্জ্বল মিয়া (৩২) এবং সোহরাব আলীর ছেলে সহিদুল (৩৭)। এছাড়া, ইছব আলীর ছেলে সোহরাব আলী (৬২), তার স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) এবং নূর হোসেনের স্ত্রী রেহেনা খাতুন (৫৪)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বাদী ও আসামিরা পরস্পর প্রতিবেশী ছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা কৃষক আশ্রাব আলীর ওপর চড়াও হয়। একপর্যায়ে সোহরাব আলীর নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়।
ঘটনার পরদিন নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এ. এইচ. এম. খালেকুজ্জামান।
Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা


