মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন : ‘বন ধ্বংস বন্ধে কঠোর কর্মসূচির’ হুঁশিয়ারি

ঢাকা, ১৯ এপ্রিল-২০২৬

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল (রবিবার) সকালে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শোলাকুড়ী এলাকার সচেতন নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শালবন রক্ষার নামে বন বিভাগ ও সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, এসব কার্যক্রম বাস্তবিক অর্থে বন সংরক্ষণে কতটা কার্যকর হচ্ছে তা পুনর্মূল্যায়ন প্রয়োজন। একই সঙ্গে সামাজিক বনায়নের বর্তমান পদ্ধতি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, এই কর্মসূচির আড়ালে বন ধ্বংসের ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে শালবন ধ্বংস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

আরো পড়ুন : সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক জোবায়ে আহসান, পরিবেশকর্মী ও লেখক রাতুল মুন্সি, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক বকুল হোসেন, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দস আলী, সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতুল মুন্সি।

মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×