বেগম খালেদা জিয়া সমগ্র জনগোষ্ঠীর সম্পদ : আজিজুল বারী হেলাল

ঢাকা, ০৮ ডিসেম্বর-২০২৫

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নন; তিনি বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর সম্পত্তি। তার ওপর ওয়ান-ইলেভেন সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার যে ধারাবাহিক নির্যাতন চালিয়েছে, তা যেকোনো মানুষের পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন ছিল। তবে শত প্রচেষ্টা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা একটুও কমানো সম্ভব হয়নি।

তিনি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ০৭ ডিসেম্বর (রবিবার) বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দোয়া ও সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। কাতার সরকার রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর মাধ্যমে তার প্রতি আন্তর্জাতিক সম্মান ও ভালোবাসার প্রমাণ দিয়েছে। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বর্তমানে জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীকে পরিণত হয়েছেন। রূপসা, তেরখাদা ও দিঘলিয়াসহ সারাদেশের মানুষের লাগাতার দোয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ২৪ নভেম্বর থেকে জনগণ যে আন্তরিকতার সঙ্গে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করে যাচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু এবং সঞ্চালনা করেন রকিব মল্লিক।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, আতাউর রহমান রনু, কামরান হাসান, আরিফুর রহমান আরিফ, মাহমুদুল আলম লোটাস, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কবির জুয়েল, মোল্লা শফিউদ্দিন শাফি, কুদরতি ইলাহি (স্পিকার), আবদুল কাদের জনি, সাজ্জাদ মোল্লা, মনিরুল গাজী, মোহাম্মদ আলী টুটুল, হিমেল, আনোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×