ঢাকা, ২৯ সেপ্টেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : বাগেরহাটে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের হোতাসহ আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বানাতিবাজার গ্রামের ফেরদৌস (২১), একই জেলার মির্জাগঞ্জ উপজেলার ভয়াং গ্রামের মামুন গাজী (২১), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনি গ্রামের আশ্রাফুল ইসলাম (২৬), একই উপজেলার জাইসতালা গ্রামের মেহেদী হাসান (২৯) এবং বরগুনা সদর উপজেলার বালিয়াতলী গ্রামের মো. নাজমুল হাসান (২০)।
পুলিম সুপার জানান, বাগেরহাট জেলা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গতকাল (সোমবার) ঢাকার যাত্রাবাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ১১টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২০টি সিম কার্ড ও নগদ ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। এর আগে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছিল। এ নিয়ে চক্রটির মোট ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জামিরুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া চক্রটির অন্য চার সদস্যদের মধ্যেগত ১ জুলাই বাগেরহাট জেলার মোংলা থেকে জেলার শরণখোলা উপজেলার ইয়াছিন সওদাগার (২১) ও মোংলা উপজেলার মো. শামীম শেখ (২৭) এবং ২২ সেপ্টম্বর বাগেরহাট সদরের যাত্রাপুর এলাকা থেকে সদর উপজেলার রাশেদ মোড়ল (২০) ও জেলার ফকিরহাট থেকে মোড়লগঞ্জ উপজেলার এহসানুল হাসান ওরফে রাকিব (৩২) গ্রেপ্তার হন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্যরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিকাশ ও নগদ ব্যবসায়ীদের সিম কার্ড ক্লোন করার পর বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি আরও বলেন, এই চক্রের সদস্যরা গত ২৭ জুন বাগেরহাটের মোংলা উপজেলার দুজন বিকাশ ও নগদ ব্যবসায়ীর ক্লোন করা সিম কার্ড ও ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা হাতিয়ে নেন। পরে ১ জুলাই মোংলা থানায় সাইবার সুরক্ষা আইনে অজ্ঞাত প্রতারক চক্রের সদস্যদের আসামি করে একটি মামলা করা হয়।
মামলার সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের হোতাসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


