বাটিয়াঘাটায় কৃষি বীজ সংরক্ষণে নারীর ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ মার্চ-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার বাটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের পূর্ব হালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষিতে বীজ সংরক্ষণে নারীদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ মার্চ (সোমবার) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা WESHDA, Bangladesh-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WESHDA-এর পিআইসি কমিটির চেয়ারম্যান ড. এস এম হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিআইসি এক্সিকিউটিভ কমিটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WESHDA এর পরিচালক (এইচ আর) মো. জাহিদুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা আবু বাকার সিদ্দিক এবং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির আকুঞ্জি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন টেকসই করতে দেশীয় বীজ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ নারীরা দীর্ঘদিন ধরে ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ফসলের বীজ সংরক্ষণ করে আসছেন, যা কৃষির ঐতিহ্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা আরও বলেন, আধুনিক কৃষির পাশাপাশি স্থানীয় জাতের বীজ সংরক্ষণ ও ব্যবহারে নারীদের সম্পৃক্ততা বাড়াতে প্রশিক্ষণ, সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। এতে একদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে।

সভায় স্থানীয় কৃষক-কৃষাণী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃষিতে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×