বগুড়ায় ভাসমান ও ছিন্নমুল মানুষের মাঝে প্রতিদিন সেহেরী দিচ্ছে সমাজিক সংগঠন হিরোনবালা

ঢাকা, ১৬ মার্চ-২০২৬

এইচ আলিম, (বগুড়া জেলা প্রতিনিধি) : বগুড়া শহরের বিভিন্ন এলাকায় মধ্যরাতে ঘুড়ে ঘুরে একদল স্বেচ্ছাসেবী সেহেরী দিচ্ছে ভাসমান, ছিন্নমুল, অভাবী, অনাহারিদের হাতে হাতে। সেহেরী পেয়ে চোখে মুখে আনন্দের ছাপ নিয়ে পেটপুড়ে খেয়ে নিচ্ছেন ভাসমান আর ছিন্নমুল মানুূষগুলো। রোজা রাখছেন এই সেহেরী খাবার খেয়ে। বগুড়া রেলওয়ে স্টেশন, মাটিডালি, সাতমাথা, চলোপাড়াসহ যে সব এলাকায় ভাসমান ও ছিন্নমুল বসবাস করে সেসব একেক এলাকায় একেদিন সেহেরীর খাবার দিচ্ছেন বগুড়ার অলাভজনক সামাজিক সংগঠন হিরোনবালা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। 

জানা যায়, বগুড়া শহরের সমাজসেবী মনেভাবে বেশ কিছু মানুষ মিলিয়ে সমাজসেবা করার উদ্যোশে গড়ে তোলেন হিরোনবালা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন রমজানের প্রথম দিন থেকে সেহেরী কার্যক্রম চালিয়ে আসছে।

বগুড়া রেওয়ে স্টেশনে সেহেরী খেতে আসা আক্কসা মিয়া জানান, সেহেরী তো রান্নার জায়গা নেই। সে কারনে সন্ধ্যার পরপর খেয়ে রোজা রাখতে হয়েছে গত বছর। এবছর একদল মানুষ এসে তারা হিরোনবালা ফাউন্ডেশন থেকে মধ্যরাতে ডেকে ডেকে ভাত বা খাবার ও পানি দেয়। সেটা খেয়ে রোজা রাখা হচ্ছে।

বগুড়া স্টেশনের ভাসমান বৃদ্ধা রহিমা খাতুন জানান, ঘর বাড়ি নেই। থাকার জায়গা নেই। রান্নার কথাও উঠে না। স্টেশনে কোনমতে একটা কাপড় পেড়ে ঘুমিয়ে থাকেন। সারাদিন শহরের বিভিন্ন প্রান্তে ভিক্ষাবৃত্তি করেন। তিনি জানান, প্রতিদিন একদল নারী ও পুরুষ এসে তাদের রাতে খাবার দেয়। সেই খাবার খেয়ে তিনি রোজা রাখেন। তিনি জানান পুরো মাসই তারা খাবার দিয়েছে।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান, হিরোনবালা ফাউন্ডেশন মানুষের জন কাজ করে। সমাজের সকল সচেতন মানুষের সাথে এক সাথে চলতে চায় আর পিছিয়ে পড়া মানুষের মুখে চোখে হাসি ফুটাতে চায়। সে জন্য তারা এবছর রোজাদার ব্যক্তির জন্য প্রতিদিন সেহেরী খাবার বিতরণ করছেন। ইফতার সহজে পাওয়া গেলেও মধ্যরাতে সেহেরী পাওয়া কষ্টসাধ্য। সে কারণে বাড়িতে রান্না করা খবার প্রতিদিন বিতরণ করা হয়। বেশিভাগ বিতলন করা হয় বগুড়া রেলওয়ে স্টেশনের বাহিরে। আর মাঝে মধ্যে বিতরণ করা হয় শহরের মাচিডালি ও ভাসমান সেখানে পাওয়া যায়। এতে মানুষের আর্থিকসহযোগিতার পাশাপাশি নিজেরা দিয়ে হিরোনবালা ফাউন্ডেশন চলছে। যা শুধু মানুষের জন্য কাজ করে। এই সংগঠনের সঙ্গে অনেকেই কাজ করেন। তাদের মধ্যে রয়েছে- অদ্বৈত কুমার, সুমাইয়া, আমিনুল ইসলাম রঞ্জু, দেলোয়ার হোসাইন এবং স্বেচ্ছাসেবক লাবিব, ইমরুল, নিরব সহ অনেকে।

হিরোনবালা ফাউন্ডেশনের সভাপতি শুভ্রা সাহা জানান, এখানে সকলে মিলে আমরা মানুষের জন্য কাজ করি। সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে ভালো লাগে। পথশিশু, শ্রমজীবী, অভাবী, ভাসমান মানুষের পাশে একমুঠো ভাত নিয়ে দাঁড়িয়ে দেখেন তারা কতটা তৃপ্ত হয়ে হাসি দেয়। এই হাসি হিরোনবালা ফাউন্ডেশনের সকল সদস্য ভালোবাসে। আমরা ভ্রাম্যমান সেহেরী প্রদানের এই কাজ করে যাচ্ছি, আগামীতেও করে যেতে চাই। আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তা দেওয়া, অর্থের অভাবে যে সব শিশুরা পড়াশোনা করতে পারে না তাদের পড়াশোনার ব্যবস্থা করা। রমজানের প্রথম দিন থেকে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

২০২৩ সালের ১৫ অক্টোবর এই সংগঠনের পথচলা শুরু হয়। সংগঠনটি বিশ্বাস করে মানুষের পাশে, মানবতার পথে। এই বিশ্বাসকে ধারণ করেই হিরোনবালা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবানদের কাছে আমরা সহযোগিতা চাই যেন ভাসমান মানুষের জন্য আরো কিছু করতে পারি।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×